
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া।
নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।