
সব দোকানপাট-শপিংমল সন্ধ্যা ৬টার ভেতর বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
তিনি বলেন, দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, এছাড়াও আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে।
এ দিকে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে।