রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

ফানাম নিউজ
  ১৪ এপ্রিল ২০২৬, ১৩:০৫

রাজধানীর রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ করা হয়েছে। খুদে শিল্পী থেকে শুরু করে দেশের প্রথিতযশা শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় বরণ করা হয়েছে বাংলা নতুন বছর।

চ্যানেল আই ও সুরের ধারার যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজন চলে সকাল ৯টা পর্যন্ত।

সকাল থেকেই সুরের ধারার শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে সরোবর প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে বাংলা গান পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান অংশগ্রহণকারীরা।

ভোর সাড়ে ৬টায় রেজওয়ান চৌধুরী বন্যার নেতৃত্বে ‘তুমি নির্মল করো, মঙ্গল করো’ গান পরিবেশিত হলে পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী ও কিরণ চন্দ্র রায়সহ তরুণ ও প্রবীণ শিল্পীরা। উপস্থাপনায় ছিলেন দীপ্তি চৌধুরী এবং আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

বর্ষবরণ উপলক্ষে ভোর থেকেই রবীন্দ্র সরোবর এলাকায় ভিড় জমে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পরিবার নিয়ে আসেন অনেকে।

আয়োজকরা জানিয়েছেন, একই স্থানে বিকেল ৫টা ৩০ মিনিটে চৈত্রসংক্রান্তির বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়