মহীয়সী নারী মিসেস মনোয়ারা খানমের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ফানাম নিউজ
  ০৮ জুলাই ২০২৬, ২৩:০৪

প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের মাতা মিসেস মনোয়ারা খানমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাখালীতে দৈনিক দেশবার্তা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ মার্চ) বিকেলে আয়োজিত এই মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দৈনিক দেশবার্তা ও দৈনিক নতুন সময়-এর সকল সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১০ নং কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামের বাসিন্দা মরহুমা মনোয়ারা খানম অত্যন্ত ধার্মিক, দানশীল ও পরোপকারী নারী ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতেও কোরআন খতম, মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।

মরহুমা মনোয়ারা খানমের তিন ছেলে ও তিন মেয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত। তাঁর বড় ছেলে মোহাম্মদ মুহিদুর রহমান প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক দেশবার্তা ও দৈনিক নতুন সময়-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি। তিনি দেশের বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন। মেজো ছেলে এমদাদুর রহমান বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে আছেন এবং ছোট ছেলে হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের দুই মেয়াদের সাবেক সংসদ সদস্য। মরহুমার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়