
জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করতে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইন বৈঠক করেন বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মাহদী আহমদ।
রোববার (১১ অক্টোবর) জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মাহদী আহমদ বলেন, ১৬ জুলাই দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন পলক।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, তা আজ জানা যাবে।
এ মামলার ২৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন।