
চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সহায়তায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই ৪১ লাখ পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।