ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের ফাহাদ

ফানাম নিউজ
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫

মালয়েশিয়ার জোহর শহরে চলমান ‘প্রথম বেরজায়া গ্লোবাল ওপেন দাবা ২০২৬’ মাস্টার্সের ষষ্ঠ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার ইনিয়ন পাকে হারিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলেন ফাহাদ। ভারতের গ্র্যান্ডমাস্টার ইনিয়ন পা-এর সিসিলিয়ান ডিফেন্সের বিপক্ষে ৩২ চালের মাথায় জয় তুলে নেন তিনি।

এই জয়ের ফলে ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে আরও দুই খেলোয়াড়ের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন ফাহাদ।

অন্যদিকে, ষষ্ঠ রাউন্ডে চীনের আন্তর্জাতিক মাস্টার লি বো-এর সঙ্গে ড্র করেছেন বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। ছয় খেলায় নীড়ের সংগ্রহ সাড়ে ৩ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়